OneLine — এক লাইনে খবর।
আমরা বিশ্বাস করি, খবর পাওয়া সহজ হওয়া উচিত — জটিল না, ক্লান্তিকর না।
একটা খবর জানতে গিয়ে কতগুলো আলাদা জায়গায় খুঁজতে হয়, কতটা সময় চলে যায় — সেই ক্লান্তিটাই দূর করতে চেয়েছি আমরা। এক জায়গায়, এক নজরে, যা জানা দরকার তাই।
OneLine নিজে কিছু লেখে না, কিছু সাজায় না বা ছোট করে বলে না। বিশ্বস্ত ও স্বীকৃত সংবাদমাধ্যম যা প্রকাশ করে, ঠিক তাই — এক লাইনে, সরাসরি লিংকসহ। বিস্তারিত পড়তে চাইলে ক্লিক করুন, বাকিটা মূল প্রতিবেদকের কাছেই থাক।
এখন সময় নেই? চোখে পড়া খবরটা সংরক্ষণ করে রাখুন, ফাঁকা সময়ে ফিরে এসে পড়ুন।
কোনো বিজ্ঞাপন নেই। কোনো ট্র্যাকিং নেই। কোনো অ্যাকাউন্ট, কোনো অ্যাপ ডাউনলোড লাগে না। প্রতি ১৫ মিনিটে নতুন খবর।
কম মানেই বেশি। আমরা এটাই বিশ্বাস করি।

